তুরস্ক-সিরিয়া ভূমিকম্প: ধ্বংসস্তূপের পরতে পরতে জীবনছবি
ভূমিকম্পে যারা প্রাণ হারিয়েছে, বিধ্বস্ত ভবনগুলোর পরতে পরতে দেখা যাচ্ছে তাদের জীবনছবি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, ঐতিহাসিকভাবে অ্যান্টিওক নামে পরিচিত তুরস্কের হাতায়া প্রদেশের প্রাচীন শহর আন্তাক্যায় ধসে পড়েছে অনেক ভবন। সেগুলো দেখে ধ্বংসের মাত্রা বোঝা কঠিন। ভয়াবহ ভূমিকম্পের পর শত শত আফটারশক সহ্য করে দাঁড়িয়ে থাকা প্রায় প্রতিটি ভবনেই রয়েছে বড় বড় ফাটল। কোনো কোনো ভবনের অর্ধেকটা টিকে আছে, আবার কোনোটা ঝুঁকিপূর্ণভাবে হেলে পড়েছে। অর্ধেক ধসে পড়া ভবনগুলোর দেয়াল যেন মুহূর্তের মধ্যে হারিয়ে যাওয়া প্রাণের অস্তিত্বকে সামনে নিয়ে আসে। ....
